স্থানীয় সংবাদ

আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’র কমিটি গঠন

চেয়ারম্যান জালাল উদ্দিন আহমদ, নির্বাহী পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ

খবর বিজ্ঞপ্তি : সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সহায়তা ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, খুলনার ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নগরীর ৫৫৫ মুজগুন্নি আবাসিক এলাকাস্থ বাসা ‘সূর্য সিঁড়ি’তে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ব্যক্তিবর্গ ‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পরিচালনার বিষয়ে একমত হন। সভায় সর্বসম্মতক্রমে শিক্ষাবিদ প্রফেসর জালাল উদ্দিন আহমদকে চেয়ারম্যান, গাজী আলাউদ্দিন আহমদকে নির্বাহী পরিচালক ও জি এম ফয়েজকে কোষাধ্যক্ষ করে ‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’ এর কমিটি গঠন করা হয়। এছাড়া, কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন হাসিনা নাহিদ, নাহিদ পারভীন, মোহাম্মদ মিলন, ফিরোজ আহমেদ. ইশরাত জাহান মিম ও গাজী নাভিদ আহমদ। সভায় ফাউন্ডেশনের প্রথম কার্যক্রম হিসেবে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত ৫ জন মেধাবি ও অস্বচ্ছল শিক্ষার্থীকে (যাদের রোল ১ থেকে ১০ এর মধ্যে) ৫ হাজার টাকা করে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button