চিতলমারীতে এম.পি শেখ তন্ময়ের কম্বল বিতরণ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ঃ মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাত ৯ টায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। সভার শুরুতে কোরান তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। চিতলমারী উপজেলা অডিটরিয়ম ভবনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের এম.পি তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এম.পি শেখ হেলাল উদ্দিন এর এপিএস মো: ফিরোজুল ইসলাম। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাবুল হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, মো বাদশা মিয়া, কাজী আবু সাহিন, অলিউজ্জামান জুয়েল খলিফা, মো: নিজাম উদ্দিন, যুবলীগ আহবায়ক মো: নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো: রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, সাধারণ সম্পাদক রবীন হীরা। এ ছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর এই প্রথাম সভা অনুষ্ঠিত হয়।



