স্থানীয় সংবাদ

ঐতিহ্যবাহি রেনেসাঁ স্পোটিং ক্লাবের কমিটি গঠনের লক্ষে জরুরী সভা অনুষ্ঠিত

আহবায়ক- মো. ফয়সাল হোসেন, সদস্য সচিব-পারভেজ

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ল্যাবরেটরি স্কুল মোড়ের ঐতিহ্যবাহি রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের কমিটি গঠনের লক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টিটি কলেজ অডিটরিয়ামে ক্লাবের সভাপতি ও ইউপি সদস্য জি এম এনামুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাহাবু্িদ্দন আহমেদ জুয়েলের সঞ্চালনায় জরুরী সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ভেঙ্গে দেওয়া হয়। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. ফয়সাল হোসেনকে আহবায়ক এবং মো. রবিউল ইসলাম পারভেজকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ সময় ক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button