স্থানীয় সংবাদ

মিয়াপাড়া নতুন রাস্তার সড়কটি বেহালদশা : সংস্কারের দাবি এলাকাবাসীর

মেয়র মহাদয়ের দৃষ্টি আকর্ষন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর ২৮ নং ওয়ার্ডের আওতাধীন মিয়াপাড়া নতুন রাস্তার সড়কটির অবস্থা খুবই বেহাল । পাশাপাশি পানি নিস্কাশনের ব্যবস্থা চালু না থাকায় সামান্য বৃষ্টিপাতে সড়কে জমে থাকে পানি। এছাড়া সড়কটিতে নতুন করে নির্মাণ করা উঁচু উঁচু ম্যানহোল থাকলেও এখন ব্যবহারের উপযোগী না থাকায় সড়কে পানি জমে থাকে। পাশাপাশি চলাচলে বাধাগ্রস্থ বা প্রবেশ করতে পারেনা ছোট তিন চাকার যানবাহন। দীর্ঘদিন যাবৎ এমন বেহাল অবস্থা থাকায় দ্রুত সড়কটির সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা চালু করতে খুলনা সিটি কর্পেরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষনসহ দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসূমে আরও ভোগান্তি সম্মুখিন হবে স্থানীয় এলাকাবাসীরা। এ বিষয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ বলেন, শুনেছি সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহবান করা হয়েছে গেল বছরের । তবে দ্রুত যেন সড়কটির সংস্কারের কাজ শুরু করে। বর্তমান এমন অবস্থায় সড়কটিতে চলাচাল করা অসম্ভব হয়ে উঠছে। বিশেষ করে যখন বৃষ্টি শুরু হয়। গতকাল ও সামান্য গুড়িগুড়ি বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে। শীতের সময়ে আরও বেশি ভোগান্তী হয়। পাশাপাশি সড়কটিতে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জমে থাকে পানি। এছাড়া নতুন করে গেল তিন মাস আগে সড়কের উপরে উঁচুউঁচু ম্যানহোল স্থাপন করলেও এখন পর্যন্ত চালু করা হয়নি। এতে করে একদিকে চলাচলের ভোগান্তিসহ অসুস্থ্য হলে রোগীকে নিয়ে যাওয়ার যানবাহন এ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করা যাবেনা। বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে ব্যাপক উন্নয়ন করে চলেছেন। তার হাত ধরে খুলনা একটি আধুনিক শহরে পরিণত হয়েছে। এমন উন্নয়ন আর কোন মেয়র করতে পারেনি। এখনও নগরীর চারপাশে বিভিন্ন স্থানে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। আমাদের এলাকাবাসীর দাবি তিনি যেন দ্রুত সড়কটি সংস্কার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। তিনি নগর পিতা আমাদের অভিভাবক তার কাছে আমরা দৃষ্টি আকর্ষন করছি। এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ জিয়াউল আহসান টিটু বলেন, আমরা বিষয়টি নিয়ে মেয়রের সাথে কথা বলব দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নগরীতে উন্নয়ন কার্যক্রম চলমান আছে। এছাড়া সংস্কার কার্যক্রমের জন্য আবহাওয়া অনূকুলের একটা বিষয় আছে। সড়ক হবে, ড্রেন হবে সব কিছু সম্পন্ন করতে একটি প্রক্রিয়া আছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button