স্থানীয় সংবাদ
নগরীতে গাঁজা ইয়াবাসহ দু’ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর লবণচরার পিঁপড়ামারী রোডের জিয়াউর রহমানের ছেলে ইবাদুল ইসলাম(২৩) ও খালিশপুর ১-৬/১, বঙ্গবাসির বাসিন্দা মৃত: ইদ্রিস আলীর ছেলে মেহেদী(২৫)। এদেরকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ১০০ গ্রাম গাঁজা এবং ২১ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি মামলা দায়ের করা হয়েছে।

