আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে পিঠা উৎসব

খবর বিজ্ঞপ্তি : পিঠা আবহমান বাংলার চিরায়িত ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরার লক্ষ্যে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পিঠার স্বাদ দিতে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে আজ বিকেলে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ সিইউসি স্কুল চত্তরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক রোটাঃ ডাঃ সৈয়দ আবু সইদ। আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় পিঠা উৎসবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, মোহাম্মদ আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, সিইউসির সভাপতি মোঃ শাহিন হোসেন সাধারন সম্পাদক মোঃ এমাদদ আলী, ২৯ নং ওয়ার্ড সচিব মোঃ বাহাদুর । এছাড়াও অনাণ্যের মধ্যে আমরা বৃহত্তর খুলনাবাসীর যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, প্রকৌ: সফিকুর রহমান, প্রকৌ: মোঃ সেলিমুল আজাদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, স ম হাফিজুল ইসলাম, এম এম হাসান, এ্যাডঃ জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মোঃ সাইফুল মল্লিক, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।



