স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় কোদাল দিয়ে পিটিয়ে ১ ব্যক্তিকে হত্যা

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ গতকাল ভান্ডারকোর্ট ইউনিয়নের নোয়াইলতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কোদাল দিয়ে পিটিয়ে কবির মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছেন এক মহিলা। গতকাল আনুমানিক দুপুরে বটিয়াঘাটা থানাধীন ভান্ডারকোট ইউনিয়নের নোয়াইলতলা একাকার কবির মোল্লা(৪৫), পিতা: রাশেদ মোল্লা, গ্রাম: নোয়াইলতলা কে জায়গা জমি নিয়ে বিরোধ নিয়ে সোফিয়া বেগম (৫০), স্বামী: আশরাফ আলী লষ্কর, নোয়াইলতলা কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যা সময় ঘটনাস্থলে আসামী সোফিয়া বেগম একা ছিল এবং হত্যাকা- ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার পর এলাকাবাসী এবং ভান্ডারকোট ফাঁড়ি পুলিশ সোফিয়া বেগম কে আটক করে ভান্ডারকোট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এরপর আসামী সোফিয়া বেগম (৫০)কে বটিয়াঘাটা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ প্রসঙ্গে বটিয়াঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী বটিয়াঘাটা থানা পুলিশ হেফাজতে আছে। লাশ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। মামলার আসল রহস্য খতিয়ে দেখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button