স্থানীয় সংবাদ

যশোরে বার্মিজ চাকুসহ উঠতি বয়সের ৫ সন্ত্রাসী গ্রেফতার

যশোর ব্যুরো : সোমবার ৫ ফেব্রুয়ারী বিকেলে সদর উপজেলার শেখহাটি ঋষিপাড়া এলাকা ও রাতে শহরের রেলরোডস্থ ওরিয়েন্ট সুপার শপের সামনে অস্ত্র নিয়ে জনমনে আতংক সৃষ্টি করার অভিযোগে পাঁচ উঠতি বয়সের সন্ত্রাসীকে দু’টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর থানার নীলগঞ্জ (তাঁতীপাড়া) এলাকার ওয়াহেদ শরীফ এর ছেলে তামিম শরীফ,শহরের আর এন রোড মসজিদ গলির মিন্টুর ছেলে ্আব্দুর রহমান নেহাল,সদর থানার ঝুমঝুমপুর (বিজিবি ক্যাম্প রানী বাজার) এলাকার আমির হোসেনের ছেলে সাকিব হোসেন,সদর থানার শেখহাটি (তরফ নওয়াপাড়া) তামালতলা ) গ্রামের মফিজুর রহমানের ছেলে জয় ও একই এলাকার আক্কাস আলীর ছেলে হুমায়ূন কবির রাজা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দু’টি মামলা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, সোমবার ৫ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় থানার এক এসআইসহ একদল পুলিশ সদর থানার নওয়াপাড়া এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শেখহাটি সালভেশন স্কুল হতে ২শ’ গজ অদূরের সামনে ঋষিপাড়া নামকস্থানে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়স্ক যুবক/যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত খবরের ভিত্তিতে বিকেল ৭ টা বেজে ১০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে দুই জন ব্যক্তি পুলিশের পোষাক পড়া দেখে পালানোর এক পর্যায় জয় ও হুমায়ূন কবিরকে আটক করে। এ সময় জয় এর কোমরে থাকা একটি বার্মিজ চাকু উদ্ধার করে। অপরদিকে,কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, থানার এক এসআইসহ একদল পুলিশ সোমবার ৫ ফেব্রুয়ারী রাতে গোপন সূত্রে খবর পান শহরের রেলরোডস্থ ওরিয়েন্ট সুপার শপের সামনে কতিপয় উঠতি বয়সের যুবক/ যুবকেরা নিজেজের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সন্ত্রাসী তামিম শরীফ, আব্দুর রহমান নেহাল ও সাকিব হোসেন পালানোর এক পর্যায় আটক হয়। পওে তামিম শরীফের দখল হতে একটি বার্মিজ চাকু উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের কোতয়ালি থানা হাজতে রেখে দ্রুত বিচার আইনে মামলা দেয়। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী দুপুরে গ্রেপতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button