ময়ূর নদী বাঁচাতে বাপার সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি : পরিবেশবাদী নাগরিক সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা নিবেন। আপনি অবগত আছেন যে, মৃতপ্রায় ময়ূর নদীটি (নদ) বাঁচাতে ময়ূর নদী খনন প্রকল্প চলমান। কিন্তু নদীর (নদ) শুধুমাত্র ময়ূর নামকরণ এলাকা অর্থাৎ বয়রা পূজা খোলা সংলগ্ন শ্মশানঘাট হতে বুড়ো মৌলভীর দরগাহ্ সংলগ্ন ত্রিমোহনী পর্যন্ত এ খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটি নদীর আংশিক খনন করে তার প্রবাহ নিশ্চিত করা সম্পূর্ণ বাস্তবতা পরিপন্থী। এ প্রকল্প এ নদীটি রক্ষায় তেমন কোন কাজে আসবে না বরং শুধুমাত্র অর্থ অপচয় হবে বলে বাপা মনে করছে। ময়ূর নদী বাঁচাতে এ নদী সংশ্লিষ্ট উজানের ক্ষেত্রখালী এবং ভাটির আতাই নদীসহ সংযুক্ত খালসমূহ খননের মাধ্যমে উজানের এবং ভাটির উভয়দিকের সমান প্রবাহ নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে ১০ ফেব্রুয়ারি ’২৪ শনিবার বেলা ১১টায় গল্লামারী ব্রিজ সংলগ্ন ময়ূর নদীর পূর্ব পাড়ে সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়েছে।
অতএব, জনাব উক্ত সংবাদ সম্মেলনে আপনি/আপনার প্রতিনিধি উপস্থিত থেকে আপনার বহুল প্রচারিত গণমাধ্যমে জনগুরুত্বপূর্ণ এ সংবাদটি প্রকাশ/প্রচার করবেন বলে বিশেষভাবে প্রত্যাশা করছি।

