স্থানীয় সংবাদ
মহান শহীদ দিবসে খুলনা বিএনপির কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করবে খুলনা বিএনপি। ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
কর্মসূচি সফলের লক্ষে খুলনা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতা-কর্মিদের সকাল সাড়ে ৭টার মধ্যে নগরীর স্যার ইকবাল রোডস্থ গোলকমনি শিশু পার্কে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি।
