যশোরে বিজিবি’র ক্যাম্পের অদূরে চেকপোষ্ট বসিয়ে ৫পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর ব্যুরো
রোববার ২৬ জুলাই ভোর রাতে যশোর নড়াইল সড়কের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অদূরে চেকপোষ্ট বসিয়ে বিজিবি’র একটি চৌকসদল ৬৮০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ সুমন মন্ডল নামে এক স্বর্ণপাচারকারীকে গ্রেফতার করেছে। সে নারায়নগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামীয়া বাজার,পাগলা গ্রামের বর্তমানে ঢাকা কেরানীগঞ্জ থানার খোলাপাড়া (ভূতের গলি সিএনজি গ্যারেজের পাশে মোটর মেটানিক চিত্ত রঞ্জন বাবুর বাড়ির ভাড়াটিয়া )প্রাণনাথ মন্ডলের ছেলে। এ ঘটনায় (৪৯ বিজিবি’র ) হাবিলদার ফুরকান আলম বাদি হয়ে রোববার ২৬ জুলাই দুপুরে কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
বিজিবি’র হাবিলদার ফুরকান আলম জানান,গত শনিবার দিবাগত গভীর রাত ২৬ জুলাই রাত আড়াইটার সময় অভিযানে বের হয়ে রাত ৩ টার সময় গোপন সূত্রে খবর পান একজন ব্যক্তি চোরাচালানকৃত স্বর্ণের বারসহ ভারতে পাচারের জন্য ঢাকা হতে যশোরের উদ্দেশ্যে আসছে।উক্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষনিক যশোর নড়াইল সড়কের ৪৯ বিজিবি’র দপ্তরের অদূরে নীলগঞ্জ ব্রীজের চেকপোষ্ট বসিয়ে ডিউটি করতে থাকে। রাত সাড়ে ৩ টার পর এক ব্যক্তিকে আসতে দেখে দাড়ানোর জন্য সংকেত দেয়। বিজিবি’র সদস্যদের দেখে স্বর্ণ পাচারকারী সুমন মন্ডল কৌশলে পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হন। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায় বিজিবি’র সদস্যরা নিশ্চিত হন উক্ত যুবকের পরনের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় রাখা ৫পিস স্বর্ণের বার রয়েছে। পরে তা উদ্ধার করেন। সে বিজিবি’র কাছে স্বীকার করেন দীর্ঘদিন যাবন শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ পাচার করে আসছে। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেন। পুলিশ রোববার দুপুরে তাকে বিজিবি’র দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করেন।#



