নগরীতে ৩ দিনে ইয়াবা গাঁজাসহ ২৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত তিন দিনে খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মহিদুল ইসলাম টুটুল(৫৪), সোহাগ গাজী(৩৫), মোঃ মারুফ শেখ(৩৪), সোহেল শেখ(২০), মোঃ আক্কাস শেখ(৫৮), মোঃ সুমন(৩৬), ময়না আক্তার(২০), আব্দুল মতিন শেখ(৩৭), মোঃ হেলাল শেখ(২৫), মেহেদী হাসান ওরফে তীব্র(২১), মোঃ সালমান শাহ্(২৮), আবুল কালাম আজাদ(২০), মিরাজ হাওলাদার(২০), মোঃ রাকিব ভূইয়া(২০), মোঃ পলাশ ইসলাম ওরফে রাজন(২০), সজিব বিশ্বাস(২৪), রিয়াজ(২৩), মোঃ আবু হাসান রনি(২৩), মোঃ ইরান শেখ(২০), মোঃ রবিউল ইসলাম সজল(২৩), মোঃ লিয়াকত শেখ(৫২), মোঃ মনিরুল ইসলাম(৪০), মোঃ ইমরান হোসেন(২৫)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং এক কেজি ১০৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২১ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



