স্থানীয় সংবাদ

লেখাপড়ার পাশাপাশি সুস্থ মানসিকতার জন্য খেলাধুলা অপরিহার্য

আমির খসরু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক

খবর বিজ্ঞপ্তি : ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা আমির খসরু শিশু বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত খুলনার জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মীর আলিফ রেজা। এ সময় তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সুস্থ মানসিকতার জন্য লেখাধুলার বিকল্প নেই। তাই পড়ালেখার সুস্থ মনোনিবেশ সৃষ্টিতে ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় অবশ্যই উৎসাহ দিতে হবে। বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র ভাইস চেয়ারম্যান খুলনা জেলা খাদ্য কর্মকর্তা (অবঃ) এ কে এম মিজানুর রহমান। দ্বিতীয়পর্বে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা নাগরিক আন্দোলনের মহাসচিব মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন। বিদ্যালয়ের অধ্যক্ষ সাজেদা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইএ’র খুলনার সাবেক উপপরিচালক মোঃ আব্দুল রারী (অবঃ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট খুলনার অধ্যক্ষ মাসুদা পারভীন, খুলনা বেতারের মোল্লা আতিয়ার রহমান, শিক্ষক ফিরোজা পারভীন, হাজী আকমান শিশু নিকেতনের প্রিন্সিপাল ইরিনা আকরাম, বিদ্যালয়ের শিক্ষক হাফিজা খাতুন, মিলা মিস্ত্রী, রেবেকা সুলতানা মুক্তি, মোছাঃ শিখা পারভীন, রিফাত জেবিন শান্তা, সাবিহা খানম ঈশা, হালিমা খাতুন, মনোয়ারা খাতুন, আফরা আনিকা, প্রণব সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button