ব্যক্তি মালিকানাধিন জুট স্পিনার্স সহ সকল মিল শ্রমিকদের বকেয়া পাওনার দাবীতে বিক্ষোভ

রাজপথ অবোরোধসহ ৩ দিনের কর্মসুচি ঘোষণা
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমণি জুট স্পিনার্স, আফিল জুট মিলস ও হুগলী কিস্কুট কোম্পানীসহ সকল ব্যক্তি মালিকানাধিন শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পাওয়া পরিশোধসহ আংশিক চালুকৃত পুর্ণাঙ্গ চালুসহ ৬ দফা দাবীতে শুক্রবার সন্ধায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, খুলনা শিল্পাঞ্চলের সকল বেসরকারি মিল মালিক পক্ষ এবং কিছু স্বার্থান্বেশি ব্যক্তি নিজের আখের গোছাতে মিলগুলো ধ্বংস করে দিয়েছে। গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করা হয়নি। জুট স্পিনার্স এর ত্রি-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মিল মালিক পক্ষের সাথে সিবিএ’র চুক্তির দ্বিতীয় কিস্তির পাওনা টাকা পরিশোধের কার্যক্রমের অংশ হিসাবে ২৬ জুন দ্বিতীয় কিস্তির পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হয়। চুক্তির শর্ত অনুয়ায়ী ৩য় ও ৪র্থ কিস্তির টাকা পরিশোধ করার কথা থাকলেও ৮ মাস অতিবাহিত হলেও শ্রমিক কর্মচারীদের চুক্তি অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া পাওনা পরিশোধ না করে মিলের এক শ্রেনীর কথিত সিবিএ নেতা নামধারীদেরকে মালিক পক্ষ হাত করে প্রকৃত সিবিএ নেতাদেরকে পাশকাটিয়ে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ পরিপস্থি কর্মকান্ড শুরু করে। মিলের বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের দীর্ঘদিনের দাবীর প্রতি সমর্থন জানিয়ে জুট স্পিনার্সসহ ব্যক্তি মালিকানাধিন পাটসূতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে এ মিছিলের আয়োজন করে । জুট স্পিনার্স মিলের সিবিএ সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা শেখ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, নিজাম উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, হুগলী বিস্কুট কোং শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা মো. মুজিবুর রহমান, মো. লিটন হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. আলাাউদ্দিন, মো মনিরুল ইসলাম, আনসার মীর, আব্দুস সালাম প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় শ্রমিকদের দাবী আদায়ের লক্ষে ৩ দিনের কর্মসুচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৪ ফেব্রুয়ারী সোমবার মাগরিববাদ শিরোমনিতে প্রস্তুতি সভা। ৮ ফেব্রুয়ারী শুক্রবার মাগরিববাদ শিরোমনি মশাল মিছিল, ১১ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘন্টা শিরোমণি খুলনা যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচী পালিত হবে। এর মধ্যে দাবী আদায় না হলে পরবর্তীতে রাজপথ-রেলপথ অবোরোধসহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।



