বাগেরহাটে নারকেল আচার কারখানায় অগ্নিকান্ড

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা সদদের দড়াটানা সেতুর টোলপ্লাজার কাছে একটি নারকেল কারখানায় সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে ব্যপক ক্ষতি হয়েছে। বুধবার বেলা ১ টার দিকে আগুন লাগার এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রন করলেও কারখানার সকল মালামাল পুড়ে যায়। ওই সময়ে বাগেরহাট-–পিরোজপুর-বরিশাল সড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শন সৈয়দ বাবুল আক্তার জানান, জেলা শহরতলীল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন দড়াটানা টোল প্লাজার পাশে মোঃ ফাহাদের নারকেল আচার কারখানায় দুপুরের দিকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রন করলেও কারখানার সকল মালামাল পুড়ে যায়। ওই সময় সংলগ্ন সড়কে সকল প্রকার যান-চলাচল সাময়িক বন্ধ থাকে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।



