হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে মশাল মিছিল

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শিরোমনি শিল্প এলাকার হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল সন্ধায় খুলনা যশোর মহাসড়কে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল শেষে শিরোমনি আওয়ামীলীগ অফিসের সামনে সংক্ষিপ্ত পথসভায় হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান। বীর মুক্তিযোদ্ধা আজহার মাদবর, জুট স্পিনার্সের শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা ফরহাদ মোড়ল, কাজী তুহিন, জাকির, শরিতুল , আরশাদ, রুবেল, হালিম্,া জোহরা, মুক্তার। এ সময় বক্তারা বলেন রাতের অন্ধকারে ফ্যক্টারী থেকে মালামাল বের করে নিয়ে যাচ্ছে বর্তমান মালিক নাদিম হোসেন এটা বন্ধ করতে হবে , এবং অতিদ্রত শ্রমিক কর্মচারীদের টাকা পরিশোধ করতে হবে।



