স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪১.৮ এবং খুলনায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার ঃ গতকাল শুক্রবার খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এই জেলায় তাপমাত্রা রের্কপ করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো:. আমিরুল আজাদ বলেন, গতকাল শুক্রবার দুপুর তিনটার পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯ ডিগ্রি, মোংলায় ৪০ ডিগ্রি, কয়রায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি, কুমারখালী (কুষ্টিয়া) ৩৯ ডিগ্রি এবং ইশ^রদীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিলো চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৪১ ডিগ্রি, খুলনায় ৩৮ ডিগ্রি, মোংলায় ৩৮ দশমিক ৬ ডিগ্রি, ইশ^রদীতে ৪১ ডিগ্রি এবং সাতক্ষীরায় ৩৭ দশমিক ৭ ডিগ্রি, কয়রায় ৩৭ দশমিক ৬ ডিগ্রি, কুমারখালী (কুষ্টিয়ায়) ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ওই দিন খুলনায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪২ ডিগ্রি, সাতক্ষীরায় ৪১ দশমিক ৪ ডিগ্রি, মোাংলায় ৪০ দশমিক ৬ ডিগ্রি, কয়রায় ৪১ দশমিক ৬ ডিগ্রি, কুমারখালী (কুষ্টিয়া) ৪১ দশমিক ৮ ডিগ্রি এবং ইশ^রদী ও রাজশাহী বিভাগে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪২ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button