স্থানীয় সংবাদ
ইসলামী যুব আন্দোলনের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মোঃ ইমরাত হোসেন মিয়ার চাচা মোঃ আলমগীর হোসেন সহ একই পরিবারের ৩ জনের মৃত্যুতে নগর দায়িত্বশীলবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন । গতকাল মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। নগর দায়িত্বশীল শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ এবং নিহতদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন ।



