স্থানীয় সংবাদ

সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে নগরীতে যুবদলের মিছিল আজ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ¬বী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার (৬ মে) বিকাল ৫টায় খুলনা মহানগর ও জেলা যুবদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর গতকাল রবিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, খুলনা মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ মিছিলটি বিকেল টায় খুলনা জেলা স্টেডিয়াম মোড় থেকে শুরু হয়ে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হবে। এ মিছিলে খুলনা যুবদলের সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের উপস্থিত থাকতে কেন্দ্রীয় নির্দেশক্রমে অনুরোধ করছি।।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button