মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের শোক

মোঃ তোফাজ্জল হকের মৃত্যুতে
খবর বিজ্ঞপ্তি ঃ মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সন্মানীত সদস্য মেসার্স টি হক এন্ড কোং লিঃ এর চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক সাহেব গত শুক্রবার বেলা ৩ টা ১৫ মিনিটে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। মরহুমের জানাজা মাগরিব বাদ মোংলা বি এল এস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি শনিবার সকাল ১০টায় নোয়াখালী জেলার কবিরহাট উপজোলার ইউনিয়ন- বাটুইয়া, গ্রাম- আশরাফপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মোঃ তোফাজ্জল হকের মৃত্যুতে মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ শোকাহত ও মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ও মরহুমের বিদেহী আত্মার জান্নাতবাসী করার জন্য মাগফিরত কামনা করে বিবৃতি দিয়েছেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সন্মানীত সভাপতি জনাব আলহাজ্ব সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতিদ্বয় যথাক্রমে মোঃ জাহাঙ্গীর হোসেন ও আলহাজ্ব এম এ বাতেন, সাধারন সম্পাদক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন, সহ-সাধারন সম্পাদকদ্বয় যথাক্রমে আলহাজ্ব মোস্তফা জেসান ভুট্টো ও মোঃ মহাসিন, কোষাধক্ষ মোঃ আফছার উদ্দিন।



