স্থানীয় সংবাদ

বাগেরহাটের মোড়েলগঞ্জে চাউলের পোকামারা ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে চাউলের পোকামারা ট্যাবলেট(কীটনাশক) খেয়ে সাদিয়া সুলতানা (১০) নামের একজন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। শিশুটির পিতা গিয়াস উদ্দিন জানান, শনিবার সন্ধ্যার দিকে আমার মেয়ে সাদিয়া সুলতানা ভুলক্রমে ঘরে থাকা চাউলের পোকা মারার জন্য আনা ট্যাবলেট খেয়ে ফেলে। কিছু সময় পরেই সে অসুস্থ্য হয়ে পড়ে। এ অবস্থায় রাত ১০ টার দিকে তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সাড়ে ১১ টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে সাদিয়া সুলতানার মৃতদেহ বাড়ীতে নেয়া হয়। এক পর্যানে রবিবার সকালে বিষয়টি মোড়েলগঞ্জ থানা পুলিশ কে জানানো হয়েছে। এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সামছুদ্দিন জানান, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের গিয়াস উদ্দিন রবিবার সকালে একটি লিখিত আবেদনে বলেন তার শিশু মেয়ে চাউলের পোকামারা ট্যবলেট ভুলক্রমে খেয়ে মারা গেছে। এ ঘটনায় থানা পুলিশ পরবর্ত্তি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button