স্থানীয় সংবাদ

বেনাপোলে ড্রেনের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর বেনাপোল পৌরসভার ড্রেনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে হাবিব ( ২৪ )নামে এক শ্রমিক মারা গেছে। নিহত হাবিব ভাবেরবেড় গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। সোমবার ৬ মে দুপুরে বেনাপোলের ভবেরবেড় রেলওয়ে স্টেশন সংলগ্ন হিজরা পাড়ায় বাবলা ড্রাইভারের বাড়ির পাশে বেনাপোল পৌরসভার ড্রেনের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন দিয়ে খননের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ লাইনের তারে হাবিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এরপর সংগীয় লেবাররা দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করলে কিছুক্ষণ পরে তিনি মারা যান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button