স্থানীয় সংবাদ

পাইকগাছায় অপরিপক্ত আম বিক্রিকালে জরিমানা গুণলো ৩ ব্যবসায়ী

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় অপরিপক্ত পাকা আম বাজারজাত করার সময় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করে প্রায় ২৫ মন আম নষ্ট করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার পরিবহন কাউন্টার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এ জরিমানা করেন। এ সময় উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ফল ব্যবসায়ী সোবান গাজী কে ১৫হাজার টাকা,একই ইউনিয়নের চেচুয়া গ্রামের এরশাদ আলী কে ১০হাজার টাকা ও পৌর সদরের সরল গ্রামের লতিফ গাজী কে ৫হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পরিবহন কাউন্টারের অপরিপক্ত পাকা আম বাজারজাত করনের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ওই আম জব্দ করা হয়। পরে ওই আম গাড়ীর দিয়ে পিষে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল সহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button