স্থানীয় সংবাদ

বাগেরহাটের বাংলাদেশ জুট এসোসিয়েশন একদিনের কর্মশালা

স্টফ রিপোর্টার ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসাবে মঙ্গলবার চতুর্থদিন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)’র আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদানসহ সভাপতিত্ব করেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মো: নুরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিপিস, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়। কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ফরিদপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রণজিত কুমার ঘোষ। উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন ও পাট চাষ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা। পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজেএ দৌলতপুর খুলনার সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য্য। কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকার উদ্ধর্তন নির্বাহী কর্মকর্তা বিনয় মন্ডল ও মো: নজরুল ইসলাম। কর্মশালাটি উপস্থাপনা করেন খুলনা জেলা পরিদর্শক (পাট) মোঃ মুজিবর রহমান। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button