স্থানীয় সংবাদ

যশোরে চয়ন খুনের ঘটনায় সোহাগ দাস গ্রেফতার

যশোর ব্যুরো ঃ সদর উপজেলার চুড়ামনকাটি দাষ পাড়ার চয়ন দাস হত্যাকান্ডের সাথে ড়ড়িত সোহাগ দাসকে গ্রেপতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (পিবিআাই) যশোর দপ্তরের কর্মকর্তা। মঙ্গলবার ৭ মে রাত ৮ টার পর শহরের পালবাড়ী মোড়ের ওয়ালটন শো’রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে যশোর শহরের ধর্মতলা এলাকার গোপাল দাসের ছেলে। ৮ মে বুধবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
পিবিআই যশোর ইউনিটের এসআই রেজোয়ান জানান,গত ২৩ ফেব্রুয়ারী রাত ৯ টায় চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে চুড়ামনকাঠি দাশপাড়ার কিছু ছেলের সাথে শানতলা দাসপাড়ার কিছু ছেলেদেও মধ্যে গোলযোগ হয়। স্থানীয় লোকজন বিষয়টি আপোষ-মিমাংসা করে দেয়। পরবর্তীতে পরের দিন ২৪ ফেব্রুয়ারী ঝিকরগাছা উপজেলারর মল্লিকপুর নামযজ্ঞ অনুষ্ঠানে চুড়ামনকাঠি দাসপাড়ার এবং সোহাগ দাসসহ শানতলা দাসপাড়ার অনেক ছেলেরা যায়। সেখানে আসামীদের সাথে বাদীপক্ষের লোকজনের কথা কাটাকাটি এবং মারামারি ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাদী পক্ষের স্বাধীন,দ্বীপ ও জীবন জখমপ্রাপ্ত হলে তাদের চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল ভর্তি করা হয়। চয়ন দাস চুড়ামনকাঠি লোকজনের সাথে জখমীদের দেখার জন্য হাসপাতালে যায়। হাসপাতাল থেকে চুড়ামনকাঠির লোকজনের সাথে চয়ন দাসসহ ৯/১০ জন বাড়িতে ফেরার পথে গত ২৫ মে রাত ১২ টা বেজে ৫০ মিনিটের সময় শানতলা পেপসি কোম্পানীর ১ নং গেট এর সামনে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে উপরোক্ত সোহাগ দাসসহ এজাহার নামীয় অপর আসামীরা ও অজ্ঞাতনামা ৮/১০ জন আসামী বাদির ছেলে চয়ন দাসসহ তার সাথে লোকজনকে পথরোধ করে এবং খুন করার উদ্দেশ্যে এলোপাতাড়ীভাবে মারপিট করে। সোহাগ দাসসহ অন্যান্য আসামীদের মারপিটের ফলে বাদির ছেলে চয়ন দাসসহ অন্যান্যরা জখম প্রাপ্ত হয়। চয়ন দাসকে মারপিট করে সোহাগ দাসসহ তার সহযোগী আসামীরা রাস্তায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। সোহাগ দাস চয়ন দাস হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে কর্মকর্তার প্রাথমিকভাবে প্রমান পান বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button