স্থানীয় সংবাদ

কুয়েটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

# মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ৯মে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এমটিই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, এমই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, এনডব্লিউপিজিসিএল এর খুলনা ২২৫ এমডব্লিউসিসিপিপি এর ভারপ্রাপ্ত প্লান্ট ম্যানেজার (প্রধান প্রকৌশলী) কে. এম. এম. রিসালাত রাজিব, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করে। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী নবীন প্রকৌশলীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে এমটিই বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button