স্থানীয় সংবাদ

যশোর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবাধে আসছে চোরাচালানী পণ্য ও মাদকের চালান

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ যশোর সীমান্তবর্তী থানা ও পুলিশ ক্যাম্প গুলিতে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা চোরাচালানীসহ অবৈধ কারবারীদের কাছ থেকে আগের চেয়ে পরিমানে কম অর্থ উপার্জন করে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। খবরের সত্যতা জানতে চেয়ে সংশ্লিষ্ট থানায় কর্মরত অফিসার ইনচার্জ ও ক্যাম্পে কর্মরত কর্মকর্তাদের কাছে বিভিন্নভাবে জানতে চাইলে তারা সাংবাদিকদের বলেন,কাদের মাধ্যমে অর্থ আদায় করা হচ্ছে কারা ? দিচ্ছে বিষয়টি জানান আইনগত ব্যবস্থা গ্রহন করছি। এমন কথা বিগত বছর দুই ধরে শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে প্রতিবেদক বিভিন্ন সূত্রে খোঁজ খবর নিয়ে ঘটনার নেপথ্যে আসলে কি হচ্ছে তার বেরিয়ে আসতে শুরু করেছে। খোঁজ খবর নিয়ে জানাগেছে, বেনাপোল পোর্ট থানা এলাকায় রফিকুল ইসলাম ও ভাগ্নে মনির,সাহেব আলী সীমান্তর ঘাট গুলি দিয়ে যে সব ভারতীয় পন্য সামগ্রী দেশে ঢুকছে তাদের কাছ থেকে দৈনিক,সাপ্তাহিক মোটা অংকের উৎকোচ তুলছে। এরা বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানার অফিসার ইনচার্জের সবুজ সংকেত পেয়ে এ কাজে নেমে পড়েছেন বলে চোরচালানী ও মাদক কারবারীদের কাছে প্রচার করে অবৈধভাবে অর্থ আদায় করে থাকেন। বেনাপোলে গড়ে ওঠা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে সব চোলাচালানী পন্য ও মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলায় পৌছে যায়। সেই সব কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভাগ্নে মনিরের চুক্তি রয়েছে। সে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের একজন প্রতিনিধি হিসেবে কুরিয়ার সার্ভিস থেকে অতিগোপনে উৎকোচ আদায় করেন বলে সূত্রগুলো দাবি করেছেন।তাছাড়া বেনাপোল এলাকায় গড়ে ওঠা বিভিন্ন কসমেটিস দোকানের সাথে কথিত পাবলিক ক্যাশিয়ার আলমগীরের রয়েছে চুক্তি। এভাবে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানার কর্তার সবুজ সংকেত পেয়ে কথিত পাবলিক ক্যাশিয়ার প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চোরাচালানী ও মাদকদ্রব্য বিভিন্ন রুটে অবস্থান নিয়ে অবাধে উৎকোচ আদায়ে অতি ব্যস্ত হয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। সূত্রগুলো আরো বলেছেন, বাঁগআচড়ার শরিফুল মেম্বরসহ একটি সিন্ডিকেট শার্শা থানার প্রতিনিধি হিসেবে বিভিন্ন চোরাচালানী ও মাদক কারবারীদের কাছ থেকে অতি গোপনে সাপ্তাহিত মোটা অংকের উৎকোচ আদায় করছেন। শার্শার একটি সূত্র জানিয়েছেন, মাস কয়েক আগে থানায় কর্মরত এএসআই মোজাফ্ফর,পুলিশ সদস্য ফজলু দায়িত্ব পালনকালে শার্শা থানা পুলিশের জন্য মেস খরচ বাবদ প্রতিমাসে ১০ হাজার টাকা,বকশীকে মাসে ৫ হাজার ও কর্মরত থানা সুইপারকে ২ হাজার টাকা দেয়া হতো। বেনাপোল ও শার্শা থানা এলাকার গোগা, বাঁকড়া,রুদ্রপুর ও ভূলট গ্রামের ঘাট দিয়ে ফেনসিডিল ও বাহাদুরপুর ও শিকারপুর শালকোনা গ্রামের ঘাট দিয়ে গাঁজার বড় চালান দেশের অভ্যন্তরে ঢোকে। ওই সব গ্রামের ঘাট এলাকা বেনাপোল পোর্ট ও শার্শা থানা এবং ওই থানা এলাকার পুলিশ ক্যাম্প এবং তদন্ত কেন্দ্রের অধীনে। এসব এলাকা দিয়ে প্রতিনিয়ত চোরাচালানী ও মাদকের চালান ওপার দিয়ে আনার পর দেশের সীমান্তে আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত থানা ও পুুলিশ ক্যাম্প এবং তদন্ত কেন্দ্রের কর্মকর্তার মদদ পুষ্ট অতি গোপন ব্যক্তির সাথে চুক্তিতে উৎকোচের বিনিময়ে চোরাচালান ও মাদকের চালান দেশের অভ্যন্তরে ঢুকছে। যাদের সাথে চুক্তিবদ্ধ নাই সে সব চোরাচালানী ও মাদক কারবারীদের মাঝে মধ্যে গ্রেফতার করে থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দেন। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ও শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের কাছে বিভিন্ন সময় সাংবাদিকরা মুঠো ফোনে উল্লেখিত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে বলেন এমন কোন ঘটনা বর্তমানে এই থানা এলাকায় ঘটে না। এ ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button