স্থানীয় সংবাদ

গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশে

স্টাফ রির্পোটার ঃ খানজাহান আলী থানাধিন গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আব্দুল হকের বিরুদ্ধে এবার নিয়োগ বাণিজ্য এবং প্রতিষ্ঠানটির ভাবমুর্তি ও ঐতিহ্য নষ্টে চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগ করেছে বিদ্যালয়ের বর্তমান ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্জ শেখ গোলাম কিবরিয়া মিন্টু। তিনি ১০ মে শুক্রবার বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশে তার বক্তৃতায় এ অভিাযোগ করেন। বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ হলেও বক্তাদের বক্তৃতায় এটি রুপ নেয় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনের প্রচারণায়। এ সময় বিদ্যালয়ের বর্তমান সভাপতি গোলাম কিবরিযা মিন্টু স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।
গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গত ১০ মে শুক্রবার বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অভিভাবক ও সুধী সমাবেশ। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্জ শেখ গোলাম কিবরিয়া মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল কবির, ম্যানিজিং কমিটির সদস্য আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক শেখ মুজিবুর কালাম, শেখ নাসির উদ্দিন, ডাঃ আবুল কালাম, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, ইউপি সদস্য এস এম রাসেল, সংরক্ষিত মহিলা মেম্বর শাহনাজ পারভীন শানু সহ অন্যান্যরা। অভিভাবক ও সুধী সমাবেশে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্জ গোলাম কিবরিয়া মিন্টুর স্বাক্ষরিত একটি পত্র উপস্থিত সাংবাদিকসহ সকলের মাঝে বিতরণ করা হয়। এ সময় তিনি বিতরণকৃত লিখিত অভিযোগপত্রের বিষয়ে তুল ধরে বলেন, বিদ্যালয়ের ঐতিহ্য, ভাবমুর্তি ক্ষুন্ন করতে এবং পূর্বের মতো নিয়োগ বার্ণিজ্য করতে মিথ্যা অভিযোগ করে বিদ্যালয়ের জনবল নিয়োগ এবং উন্নয়ন কাজে বাধাগ্রস্থ করছে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল হক। লিখিত অভিযোগপত্রে গোলাম কিবরিয়া বলেন, সাবেক সভাপতি আব্দুল হকের মেয়াদে যতগুলো নিয়োগ হয়েছে সবগুলো নিয়োগের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তিনি বলেন আমার মেয়াদে নিয়োগ বন্ধ করে পুনরায় সভাপতি হয়ে নিয়োগ বার্ণিজ্য করতে এবং অভিভাবকদের কাছে মিথ্যা ও ভূল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে বিদ্যালয় নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সাবেক সভাপতি আব্দুল হকসহ একটি কুচক্রি মহল। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল কবির বলেন, বিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিদ্যালয়ের ঐতিহ্য অটুট রাখাতে সকল ধরনের মিথ্যা অভিযোগ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। উল্লেখ্য গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ এবং শিক্ষার পরিবেশ নিয়ে বর্তমান ও সাবেক কমিটির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button