স্থানীয় সংবাদ
অটো রিক্সা শ্রমিকলীগ নতুন রাস্তা স্ট্যান্ড শাখার নবগঠিত কমিটির সভা

স্টাফ রিপোর্টার ঃ অটো রিক্সা শ্রমিকলীগ নতুন রাস্তা স্ট্যান্ড শাখার নবগঠিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা ছয়টা নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি সেলিম শিকদারের সভাপতিত্বে ও সভা পরিচালনা করে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন বক্তৃতা করেন কাজী মোবাখের হোসেন,হুমায়ূন শিকদার,সেলিম শেখ,মিন্টু শিকদার,আলম আকন,আলমগীর হোসেন,রাজা আলমগীর,মশিউর রহমান চৌধুরী,রবিউল শিকদার প্রমুখ। সভায় খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ ইসলামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং সংগঠনের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।



