এসএম কামাল এমপি’র সাথে দৌলতপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : দৌলতপুর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ শুক্রবার রাতে খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন’র সাথে সাক্ষাৎ করেন। দৌলতপুর বাজার বর্ণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদ বন্দসহ সকল নেতৃবৃন্দ দৌলতপুর বাজার বণিক সমিতির রেজি নং খুলনা -২৫১০ নির্বাচনের মেয়াদ গত ২৭ ডিসেম্বর ২০২৩ উত্তীর্ণ হলেও মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক নির্বাচনের কোন ব্যবস্থা করছেন না বলে অবহিত করেন। খুলনা -৩ আসনের সংসদ সদস্য সকলের বিষয়ে শুনেন এবং শ্রম অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ও রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন’স মোঃ মিজানুর রহমান সাথে নির্বাচন বিষয় মোবাইল ফোনে কথা বলেন ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করার জন্য বলেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার মল্লিক সমিতির নেতা মোঃ আসাদ বন্দ,সিরাজুল ইসলাম, শেখ কাম্মার হোসেন,এম এম জসিম, জাকির হোসেন, আকমল গাজী, আসলাম ফকির, জয়নাল মুন্সী, মোহাম্মদ হিরো, মোঃ লিটন, মোঃ পলাশ, এস এম শফি প্রমুখ।



