স্থানীয় সংবাদ

গভঃ ল্যাবরেটরি ও আরআরএফ স্কুল শতভাগ এবং খুউক খানজাহান আালী স.মা.-৯৯%, কুয়েট স্কুল, খানাবাড়ী গালর্স ও ফুলবাড়ী আদর্শ-৯৮% পাশ

# এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গতকাল ১২ মে রবিবার প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল খুলনা এবং রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল খুলনা(আরআরএফ) শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। আরআরএফ স্কুল পরীক্ষার ফলাফলে পুর্বের ধারাবাহিকতা বজায় রেখেছে। অপরদিকে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল পুর্বের থেকে এ বছর ভালো ফলাফল করে শতভাগ পাশ করেছে। এছাড়াও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়- ৯৯%, খানাবাড়ী গালর্স হাই স্কুল ৯৮%, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৯৮% এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভাসির্টি স্কুল-৯৮% পাশ করেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। বিদ্যালয় সুত্রে জানাগেছে, খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১২৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন এবং এ পেয়েছি ১৭জন পরীক্ষার্থী। অত্র অঞ্চলের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলাফল মূল্যায়নে গত বছরের তুলনায় এ বছর অনেক ভালো রেজাল্ট করেছে এ বিদ্যালয়টি। অত্র অঞ্চলের মধ্যে শতভাগ পাশ করা অপর প্রতিষ্ঠানটি হলো রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল খুলনা(আরআরএফ)। এই প্রতিষ্ঠান থেকে মোট ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয় এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫জন, এ পেয়েছে-২৮জন, এ- পেয়েছে ১জন এবং বি পেয়েছে-১জন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা পর্যদের দায়িত্বশীল ভূমিকায় গত বছরের ন্যায় এ বছরও শতভাগ পাশের ধারাবাহিকতা বজায় রেখেছে।
এছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১১৫জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২জন, এ পেয়েছি-৪৫জন, এ- ৭জন এবং ১জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। খানাবাড়ী গালর্স হাই স্কুলের মোট পরীক্ষার্থী ছিলো ৪৫জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬জন, এ পেয়েছে ২৪জন, এ- ৬জন, বি পেয়েছে ৬জন, ডি-২জন এবং ১জন অকৃতকার্য হয়েছে। ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দেয় ৬১জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন, এ পেয়েছে ২৯জন, এ- ১৬জন, বি পেয়েছে ১১জন এবং ১জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলো। খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভাসির্টি স্কুলের পরীক্ষার্থী ছিলো ৯৭জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯জন, এ পেয়েছে ৩৭জন, এ- ১৫জন, বি ১২জন, ডি পেয়েছে ১জন এবং অকৃতকার্য হয়েছে ৩জন। শতভাগ পাশ করা খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ এবং রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানোন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলেই অত্যান্ত আন্তরিক। অভিভাবকদের সচেতনতায় বিদ্যালয়ের শিক্ষকদের নিবিড় তত্ত্ববধানে শিক্ষার্থীরা তাদের শ্রম এবং মেধা দিয়ে বিদ্যালয়ের জন্য এই সাফল্য এনে দিয়েছে। শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি পাবে এবং পরবর্তি পরীক্ষার্থীরা এর ধারাবাহিকতা বজায় রাখবে। উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং ২ মাস ২৬ দিন পর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button