স্থানীয় সংবাদ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষক হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রকাশ্য দিবালোকে বৃদ্ধ কৃষক হাকিম জোমাদ্দার (৬২) হত্যা মামলার অন্যতম রুমি হাওলাদারকে (৩৮) চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতার রুমি হাওলাদার উপজেলার গুয়াতলা গ্রামের বারেক হাওলাদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মোড়েলগঞ্জ থানা পুলিশ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পাচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রবিবার দুপুরে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পরেই মূল আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের একজন রুমি জামাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। রুমি জোমাদ্দার এ মামলার প্রধান আসামি শহিদুল ইসলামের আপন ভাই। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সকাল ৮টার দিকে গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে কৃষক আব্দুল হাকিম জোমাদ্দার (৬২) কে পিটিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি শহিদুল ইসলাম ও তার লোকজন। মারপিটে নিহতের স্ত্রী, ছেলে ও ভাইসহ আরো ৭ জন আহত হন। এ ঘটনায় নিহতের ভাই হারুন জামদ্দার বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ৬ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button