স্থানীয় সংবাদ
গিলাতলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত

আটরা গিলাতলা প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন প্রতিক তালা এর উঠান বৈঠক গতকাল সন্ধ্যায় গিলাতলা ২নং কলোনীতে অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ মাসুম। উঠান বৈঠকে প্রধান অতিথি ও ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। মোঃ মনজুর আলম এর পরিচালনায় বক্তৃতা করেন মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ জয়েন উদ্দিন, মোঃ ইদু, মোঃ আনোয়ার হোসেন, মইনুদ্দিন, মোহাম্মদ তাওহীদুল ইসলাম, মজিবুর রহমান, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ ইছা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



