স্থানীয় সংবাদ
নগরীতে ৭শ’ গ্রাম গাঁজাসহ দু’ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে দু’ মাদক কারবারি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৫নং মাছ ঘাট গ্রীনল্যান্ড আবাসন ডি ব্লকের বাসিন্দা টিটোন সরদারের স্ত্রী আরজিনা বেগম(৪৩) এবং দৌলতপুর দেয়ানা পাখির মোড়ের বাসিন্দা লোকমান খালাসীর ছেলে মোঃ রাসেল খালাসী(২০)। এদেরকে মহানগরীর দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ৭০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



