ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ২দিন ব্যাপী কর্মশালা

খুলনা শহর এরিয়া প্রোগ্রাম
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনা শহর এরিয়া প্রোগ্রাম এ ‘জনগণের সম্মেলন’ (কমিউনিটি সামিট) ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ ঘটিকায় নগরীর রূপসা সিএসএস আভা সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ফুলি সরকার সিনিয়র ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ , রাজু উইলিয়াম ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বাংলাদেশে ১৯৭১ সাল থেকে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন মানুষের জীবনমান উন্নয়নে ৫২ বছর ধরে কাজ করে যাচ্ছে। বর্তমানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ লাখ শিশু, পরিবার ও জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও সার্বিক জীবনমান উন্নয়নের জন্য ২৯টি জেলায় কাজ করছে। অতি আনন্দের সহিত জানাচ্ছি যে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ‘খুলনা শহর এরিয়া প্রোগ্রাম’ খুলনা সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত ১ থেকে ৩১নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে এবং শিশু কল্যাণে প্রধান বাধাসমূহ সনাক্তকরণ ও ভবিষ্যত কর্ম-পরিকল্পনা প্রণয়ণের লক্ষ্যে আগামী ১৪ মে মঙ্গলবার ও ১ মে বুধবার “জনগণের সম্মেলন” (কমিউনিটি সামিট) কর্মশালার আয়োজন করা হয়।



