স্থানীয় সংবাদ

কাজি আমিনের সুস্থতা কামনায় খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button