স্থানীয় সংবাদ

“খুলনার কৃতি শিক্ষার্থীদের ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করতে হবে”- আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর মুজগুন্নি মহাসড়কে অবস্থিত সৈয়দ ফজলুল করীম রহঃ ফাউন্ডেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আল গালীবের সঞ্চালনায় আয়োজিত এসএসসি, দাখিল ও কওমী মাদ্রাসা থেকে ২০২৪ শেষণে উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও খুলনা নগর সভাপতি হাফেজ মাওঃ আব্দুল আউয়াল উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, পড়াশোনায় ভালো ফলের ধারা অব্যাহত রেখে জীবনে সফল হতে হবে এবং ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করে যেতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের পরিচালক, নীতি-নির্ধারকের আসন গ্রহণ করবে। কথায় নয়, সততার সঙ্গে কাজ করে দেশ, মাটি ও মানুষের মন জয় করতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মুহা. নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুহা. আবু গালিব,শ্রমিক আন্দোলন নগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ, যুব আন্দোলন নগর সভাপতি মুহা. ইমরান হোসেন মিয়া, জেলা ছাত্র আন্দোলন সভাপতি ফরহাদ মোল্লা ও ছাত্র আন্দোলন নগরীর সাবেক সভাপতি মুহাম্মদ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের কৃতজ্ঞ মানুষ হতে হবে। তোমরা আগামীর বিশ্ব। প্রযুক্তিনির্ভর মানুষ যেমন হতে হবে, তেমনি মহান আল্লাহ, মাতৃভূমি বাংলাদেশ, মা-বাবা, পরিবারের স্বজন-প্রতিবেশীর প্রতি কৃতজ্ঞ থাকবে। বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা জানতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। অতিথিগণ শিক্ষার্থীদের আগামীর পথ চলার জন্য নানামুখী দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি মাহাদী হাসান মুন্না, বনি আমিন, হাবিবুল্লাহ মিসবাহ, শাকিল খলিফা, হাসিবুর রহমান শাকিল, ইউসুফ গাজী, আতিক হাসান, রাকিবুল হাসান, ওসমান গনি, আনোয়ারুল হক, শাহাদাত হোসেন, সজল হাওলাদার আব্দুল্লাহ, মোস্তফা পিন্সসহ নগর ও থানা নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button