স্থানীয় সংবাদ

কাজি আমিনুল হকের সুস্থতা কামনায় চেম্বারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতম ও দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ বৃহষ্পতিবার খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কাজি আমিনুল হক মহোদয় চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গমন করায় তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে খুলনা চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে চেম্বার ম্যানসনের নামাজ ঘরে বাদ যোহর পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক; খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.ডি.এ বাবুল রানা; বাগেরহাট চেম্বারের সভাপতি শেখ লিয়াকত হোসেন ও খুলনা চেম্বারের সভাপতি মহোদয়ের সহোদর বিশিষ্ট ব্যবসায়ী কাজী হামিদুল হক। আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বারের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, আলহাজ¦ নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী, মোঃ সোহাগ দেওয়ান, সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি জনাব শেখ আসাদুর রহমান, সাবেক পরিচালক মোঃ এমদাদুল হক খালাসী ও মোঃ হাফিজুল ইসলাম চন্দন সহ খুলনার বিভিন্ন ব্যবসায়ী সমিতির বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান এবং মোনাজাত করেন তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা, খুলনা এর প্রিন্সিপ্যাল এ এফ এম নাজমুস সউদ। দোয়া মাহফিলে উপস্থিত সকলে মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের দরবারে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক মহোদয়ের রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে দোয়া করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button