স্থানীয় সংবাদ

খুলনায় গণহত্যা জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টারঃ গণহত্যা জাদুঘরের ১০ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে খুলনায় বিশেষ সভার আয়োজন করা হয়। গণগত্যা জাদুঘর খুলনায় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, স্মারক বক্তা ছিলেন গণগত্যা জাদুঘরের ট্রাস্টি কবি তারিক সুজাত। উপাস্থাপনায় ছিলেন অধ্যাপক শহিদ কাদের। সভা পূর্বে অতিথিরা জাদুঘরটি রুরে দেখেন। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তৃতা বলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিাবরের সন্তান। বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের সময় যেভাবে পাকিস্তানীরা বুদ্ধিজীবীদের হত্য করেছে ঠিক একইভাবে তার বাবাসহ স্বজনদের ঘাতকরা হত্যা করেছে। দু’ সামরিক সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দিন দেশে ফিরলেন ওই দিন থেকে দেশবাসী দ্বিতীয়বারের মত নতুন কছে স্বাধীনতা লাভ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button