খুলনায় ব্যবসায়ী অপহরণ : ১৯ লক্ষ টাকা মুক্তি পন

আনিছুর রহমান কবির ঃ খুলনায় এক ব্যবসায়ীকে অপহরণের পর অপহরণকারীদের ১৯ লক্ষ টাকা মুক্তি পন দিয়ে ছাড়া পান এক ব্যবসায়ী। নতুন বাজার এলাকার ওয়াভদা বেড়িবাধের বাসিন্দা মৃত আকবার হাওলাদার এর ছেলে বশির হাওলাদার কে গত ১৬ ই মে সকাল সাতটার দিকে গত ১৬ই মে সকাল সাতটার দিকে ৪/৫ জন অপহরণকারী রুপসা সিএসএস আভা সেন্টারের সামনে থেকে তুলে নিয়ে যায়। চোখ বেঁধে খুলনা দিলখোলা রোডের একটি পাঁচতলা ভবনের নিয়ে গিয়ে সেখানে অমানুষিক নির্যাতন করে। পরে তার কাছে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে নিজের কাছে থাকা এবং অন্যান্য বন্ধুদের কাছ থেকে মোট ১৯ লক্ষ টাকা মুক্তিপন দিয়ে সেখান থেকে ফিরে আসেন অবশেষে সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে এসআই সুকান্ত দাস এর নেতৃত্বে অভিযান পরিচালনার ২৪ ঘন্টার মধ্যে মুক্তিপণ হিসেবে নেওয়া ২ লক্ষ ৯৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করে। এ সময় এজহারভুক্ত ২ নং আসামি বুলবুল ও ৩ নং আসামি আলি আজম কে গ্রেফতার করে সদর থানা পুলিশ তবে অপর আসামিদের ধরার জন্য এটাই সুকান্ত দাস এর একটি টিম কাজ করছে। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, এজাহারে উল্লেখিত আসামে মামুন হাওলাদার ও বশির হাওলাদার একসাথে ফল ব্যবসা করতো গত এক বছর তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ এরই মধ্যে গতকাল কাল সাতটায় মামুন হাওলাদার ও তার ৩-৪ জন সহযোগী মিলে বশির হাওলাদারকে তুলে নিয়ে যায় এ সময় বশিরের কাছ থেকে নগদ ১৯ লক্ষ টাকা এবং স্ট্যাম্প ও চেক নিয়ে মামুন ছেড়ে দেয় বসির হাওলাদারকে পরে থানায় অভিযোগ করলে সদর থানা পুলিশ নগদ টাকা ও গ্রেফতার করেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

