স্থানীয় সংবাদ

শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা যুবলীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা জেলা যুবলীগের দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রুবার বাদ আসর আজমেরী জামে মসজিদে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জলিল তালুকদার, এস এম মুশফিকুর রহমান সাগর, মো. আব্দুর রাজাক রাজ,ু রাফেল হোসেন বাবু, মো. তরিকুল ইসলাম সুমন, কবির হোসেন মনা শেখ রেজাউল করিম রেজা, মো. মনিরুল ইসলাম মনি, এ্যাড. এম আলমগীর হোসেন, তানভীর রহমান অপু, মারুফুজ্জামান ড্যানি, জামাল ফকির, সরদার জসিম, তালিউর রহমান সানি, জাকিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, রাসেল হোসেন বাপ্পি, পারবেজ আহমেদ, মো. আমিরুল ইসলাম বাবু, রিয়াদ মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নরঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকা-ের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এসময় বিদেশে থাকায় আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু হত্যাকা-ের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতকগোষ্ঠী। বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার। ঠিক এমনি ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার উপর। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বকে ভয় পায় ঘাতকগোষ্ঠী। সামরিক জান্তা জিয়াউর রহমান শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করতে না দেওয়ার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button