স্থানীয় সংবাদ

লবণচরা থানা এলাকায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

# বাসায় অনুপ্রবেশকারী সংঘবদ্ধ চক্রটির সকল সদস্য গ্রেফতার : আদালতে ১জনের স্বীকারোক্তি #

স্টাফ রিপোর্টার ঃ লবণচরা থানা এলাকায় মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাসভবনে ৮জনের একটি সঙ্গবদ্ধ চক্রের মধ্যে থেকে সাব্বির আকন মাসুম (২৫) ধর্ষণ করেছে এ গৃহবধূকে। সঙ্গবদ্ধ চক্রবর্তীর দীর্ঘদিন ধরে খুলনার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাঁচতলা ভবনের নিচ তলায় বসবাসকারী এক গৃহবধুর বাসায় ৮ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র নক করে। এ সময় বাসায় থাকা গৃহবধূর দূর সম্প্ের্কর বোন তাসলিমা বেগম দরজা খুলে দিলে তারা ভিতরে গিয়ে এই বাসায় অবৈধ কার্যকলাপ হয় এমন মনগড়া অভিযোগ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন গৃহবধূ তার স্বামী ট্রাক ড্রাইভার এত টাকা কোথা থেকে দিবে, এ সকল কথা বলার এক পর্যায়ে গৃহবধূকে পাশের একটি রুমে নিয়ে সাব্বির আকন মাসুম (২৫) ধর্ষণ করে। পরে গৃহবধূ চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন বেরিয়ে আসলে সঙ্গবদ্ধ চক্রটি পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা নারী থানায় লিখিত অভিযোগ করলে লবণচরা থানার এসআই খান মো: তানজীর হোসেন এর নেতৃত্বে ২৪ ঘন্টার মধ্যে সকল আসামীকে গ্রেফতার করে লবণচরা থানা পুলিশ। বিজ্ঞ আদালতে ১ নং আসামি সাব্বির আকন মাসুম ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন। এ বিষয়ে লাবণচরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, এই সঙ্ঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের জিম্মি করে ভাই ভীতি দেখিয়ে অর্থ আদায় করত। তারই ধারাবাহিকতায় এই অভিযোগকারীর বাসায় এই ৮ জনের সঙ্ঘবদ্ধ চক্রটি এদের বাসায় গিয়ে বলে আমরা এলাকার ছেলেপেলে এখানে অবৈধ কার্য করা হয় আমাদেরকে ৫০ হাজার টাকা দিতে হবে। পরে মহিলা বলে আমার স্বামী ট্রাক ড্রাইভার কিভাবে এত টাকা দিব একপর্যায়ে মহিলা এবং মহিলার দুধ সম্পর্কের ওই বোনকে মারধর করে পরে এর মধ্যে থেকে সাব্বির আকন মাসুম ওই গৃহবধূকে ধর্ষণ করে । গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্ঘবদ্ধ চক্রটিকে গ্রেপ্তার করি এবং আসামী সাব্বির আকন মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button