স্থানীয় সংবাদ
নগরীতে গাঁজা মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেচে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর দৌলতপুর ২নং গেইটের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে হাবিব(২২), গিলাতলা গাজীপাড়ার আজিবর রহমানের ছেলে গাজী হাদিউজ্জামান(৪৮), রানাই খর্নিয়ার বাসিন্দা মৃত: রুহুল আমিন সরদারের ছেলে আবু হেরা লিখন(২৩)। এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬১৫ গ্রাম গাঁজা এবং ৫ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



