স্থানীয় সংবাদ

মন্ত্রী নানকের সাথে বরিশাল সমিতি’র মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি : বরিশালের কৃতিসন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী জননেতা অ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি’র সাথে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ১৮ মে শনিবার বিকেল ৩টায় খুলনা মহানগরীর হোটেল সিটি ইন’র লবিতে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা জেলা প্রশাসনের এডিসি আতিকুল ইসলামসহ পদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমিতির প্রতিনিধি দলে ছিলেন এম এ সালাম, রোটাঃ প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, মোঃ হুমায়ুন কবির খান, ডা. এম এন বাবুল, আলহাজ্ব হুমায়ুন কবির বালী, এইচ এম মুনতাকিম সেজান প্রমুখ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মন্ত্রী ধৈর্য সহকারে সমিতির নেতৃবৃন্দের কথা শোনেন এবং তিনি সমিতি, সমিতির নেতৃবৃন্দ ও খুলনায় বসবাসকারী বরিশাল বিভাগবাসীর খোঁজ-খবর নেন। এ সময় সমিতির নেতৃবৃন্দ মন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button