বরিশাল সমিতি’র উদ্যোগে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি ঃ ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র সদস্য যাঁরা এ বছর পবিত্র হজ্বব্রত পালন করতে যাচ্ছেন তাঁদেরকে বিদায় সংবর্ধনা জানানোসহ হজ্বযাত্রায় সহি-সালামতী কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে ১৯মে নগরীর কাইফেং চাইনিজ রেঁস্তরার মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান আলোচক ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম এবং বিশেষ আলোচক ছিলেন খুলনা ওয়াসা’র ডিএমডি আলহাজ্ব প্রকৌশলী কামাল উদ্দীন আহমেদ ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জলিল খান কালাম। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বালী এবং দোয়া পরিচালনা করেন আহ্বায়ক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। অনুষ্ঠানের প্রেক্ষাপট এবং সমিতির ঐতিহ্য তুলে ধরে বক্তৃতা করেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মোঃ ফিরোজ আলম খান। হজ্ব পালনের গুরুত্বের উপর আলোচনা করেন আলহাজ্ব মাওলানা অধ্যাপক আজিজুর রহমান সিদ্দিকী এবং আলহাজ্ব মাওলানা ইছা রুহুল্লাহ। হজ্বযাত্রীদের পক্ষ থেকে বক্তৃতা করেন আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কাজী মোকলেসুর রহমান, অধ্যাপক নাসির উদ্দীন আহমেদ এবং মেরীন ইঞ্জিনিয়ার সৈয়দ জাকির হোসেন। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মোঃ খলিলুর রহমান, মেজর ডোনার মেম্বর এম এ সালাম, সমিতির নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, আলহাজ্ব আশরাফ হোসেন, মোঃ হুমায়ুন কবির খান, প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, মোঃ সালাম মোল্লা, আলহাজ্ব নাজেম আলী খলিফা, আলহাজ্ব দেলোয়ার তালুকদার, আলহাজ্ব আবুল হাসান, শিক্ষক হুমায়ুন কবির, ডা. এন এম বাবুল, মোঃ দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, মোঃ রানা, আলহাজ্ব কাজী সালমা প্রমুখ নেতৃবৃন্দ। সভা থেকে দেশে চলমান উপজেলা নির্বাচনে ঝালকাঠী সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী সমিতির মেজর ডোনার মেম্বর আলহাজ্ব সুলতান হোসেন খান এবং সমিতির নেত্রী মংলা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কামরুন নাহার হাই এর সাফল্য কামনা করা হয়। পরিশেষে সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

