স্থানীয় সংবাদ
খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা বুধবার

# শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এর কালজয়ী দর্শনের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামী বুধবার বেলা ১১টায় খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য যৌথ প্রস্তুতি সভায় খুলনা জেলা, পৌরসভা, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে অংশগ্রহনের আহবান জানিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।।



