স্থানীয় সংবাদ

নড়াইলে মাদক মামলায় দু’ব্যক্তির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে মাদক মামলায় দু’ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু’মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মাদ সাইফুল আলম এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো মাগুরার মোহাম্মদপুর উপজেলার যশোমন্তপুর গ্রামের মোঃ লিন্টু মিয়া(৩৬) ও একই উপজেলার উথালী গ্রামের নাজমুল হুদা (৪৪) । রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত নাজমুল হুদা আদালতে উপস্থিত থাকলেও লিন্টু মিয়া পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ডিসেম্বর নড়াইল-যশোর সড়কে সদরের সীতারামপুর থেকে পুলিশ একটি মোটরসাইকেল তল্লাসিকালে লিন্টুর কাছে ৩ কেজি ওজনের তরল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণীত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মোঃ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button