খালিশপুরে বিহারী নেতাকে মারধরঃ মুচলেকায় ক্ষমা

স্টাফ রিপোর্টারঃ খালিশপুরে বিহারী নেতা সাব্বির হোসেনকে (৪৫) দুর্বৃত্তরা মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নেয়। ১৭মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিআইডিসি রোড পোড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে দুর্বৃত্তদের লালনকারীদের টনক নড়ে। তারা দৌড়ঝাপ করে সোমবার রাত সাড়ে ১০টার দিকে খালিশপুর সিয়া মসজিদ মোড়ে বৈঠকে বসেন। বৈঠকে দুর্বৃত্তরা সাব্বিরের নিকট মাপ চায়। এ ধরনের ভূল ভবিষ্যতে করবে না বলে মুচলেকা দেয়। ১২নং ওয়ার্ডের কোন বিহারী ক্যাম্পের গিয়ে দুর্বৃত্তয়ান ও মাদক বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। ১৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোর্শেদ মনি এই বৈঠকে নেতৃত্বে দেন। এ বৈঠকের মাধ্যমে দুর্বৃত্তরা এ যাত্রায় রক্ষা পায়।
ভুক্তভোগী জানান, পূর্বশত্রুতার জের ধরে বিহারী নেতা সাব্বির হোসেন বিআইডিসি সড়কে গেলে ৫/৬ জন দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়। তিনি কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে মারধর ও কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে। এ হামলায় নেতৃত্ব দেয় হত্যা মামলার আসামী সুরুজ ও চোরা বাদল। পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সাব্বির ১নং বিহারী ক্যাম্প কমিটির সাংগঠনিক সম্পাদক বলে তিনি জানান।

