স্থানীয় সংবাদ

আশাশুনির ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র দায়ীত্ব পালন

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনি থানার ওসি বিশ^জিৎ অধিকারীকে নিজ থানা থেকে সরিয়ে জেলার স্ট্যান্ডিং ফোর্সে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে আশাশুনি থানায় নির্বাচনী দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে এই দায়িত্ব বদলের ঘটনা ঘটে। সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, আশাশুনি উপজেলার অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হওয়ায় বিশ^জিৎ অধিকারীকে অন্যত্র নির্বাচনী দায়ীত্ব দিয়ে তদস্থলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ২ লাখ ৩৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ উপজেলায় ৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ২০টি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button