স্থানীয় সংবাদ

উপজেলা চেয়ারম্যান পদে আকরাম হোসেন পুনরায় নির্বাচিত হওয়ায় ফুলতলা প্রেসক্লাব ও ইউনিয়ন আ’লীগের অভিনন্দন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন পঞ্চমবারের মত নির্বাচিত হওয়ায় বাজারের জামিরা সড়কের নির্বাচনী কার্যালয়ে ফুলতলা প্রেসক্লাব, দামোদর ইউনিয়ন আওয়ামীলীগ ও দামোদর ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ জমাদ্দার, দামোদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবলু, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্যা ও তরিকুল ইসলাম টলা, দামোদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোল্যা, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল বুলু চৌধুরী, যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকতিয়ার উদ্দীন সুমন, মহিলা আওয়ামীলীগ নেতা বেগম শামসুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button